• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

৫২ বিসিএস কর্মকর্তাকে এসিল্যান্ড পদে নিয়োগ, ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত

প্রকাশিত: ১৯:২০, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৯:২২, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৫২ বিসিএস কর্মকর্তাকে এসিল্যান্ড পদে নিয়োগ, ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫২ কর্মকর্তাকে সহকারী কমিশনার-ভূমি (এসিল্যান্ড) পদে পরবর্তী পদায়নের জন্য তাদের চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কর্মকর্তাদের ভূমি মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ন্যস্ত করা কর্মকর্তারা বর্তমানে বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয় এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন।

তাদের মধ্যে শেরপুর, পটুয়াখালী, নেত্রকোণা, ঝালকাঠি, চুয়াডাঙ্গা, যশোর, ময়মনসিংহ, নওগাঁ, বরিশাল, রাজশাহী, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, বান্দরবান, নাটোর, ঢাকা, কিশোরগঞ্জ, সিলেট, ফরিদপুর, চাঁপাইনবাবগঞ্জ, নড়াইল, বগুড়া, পাবনা, জয়পুরহাট ও মৌলভীবাজারসহ বিভিন্ন জেলার কার্যালয়ে কর্মরত কর্মকর্তারা রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তাদের ভূমি মন্ত্রণালয়ে যোগদানের পর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকায় মৌলিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সম্পন্ন করতে হবে।

এরপর ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণের পদায়ন নীতিমালা, ২০২২’ অনুসরণ করে তাদের সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়ন করা হবে।

এতে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত