• NEWS PORTAL

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সুন্দরবন বাঁচিয়ে রাখতে ক্ষতিকর সবকিছুই অপসারণ করা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

খুলনা ব্যুরো

প্রকাশিত: ১৪:৫৩, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৪:৫৩, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সুন্দরবন বাঁচিয়ে রাখতে ক্ষতিকর সবকিছুই অপসারণ করা হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

সুন্দরবন বাঁচিয়ে রাখার জন্য ক্ষতিকর সবকিছুই অপসারণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় তিনি আরো বলেন, আগামীতে  সুন্দরবন এলাকায় গড়ে ওঠা শিল্পকারখানা তুলে দেয়া হবে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) খুলনা সিটি করপোরেশন ও বিকাশের যৌথ বনায়ন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিটি স্কুল ও কলেজে পলিথিন ও প্লাষ্টিক দুষন মুক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহবানও জানান প্রতিমন্ত্রী। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক নজরুলল ইসলাম মঞ্জু। ওয়াসার চেয়ারম্যান মো: মনিরুজ্জামান মনি, কেসিসি সিইও মো: রাজিব আহমেদ, বিকাশের এক্সিকিউটিভ ভাইস প্রেসিটেন্ট ও রেগুলেটরি এবং করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হুমায়ুন কবির ও খুলনার বন সংরক্ষক মো: ইমরান আহমেদ এ সময় বক্তব্য রাখেন। 

অনুষ্ঠান শেষে সোলার পার্কে বৃক্ষ রোপন করা হয়। এদিকে প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় এ বনায়ন কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে বলে বিকাশ কর্তৃপক্ষ উল্লেখ করেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত