• NEWS PORTAL

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রাজনীতিতে জড়িয়ে সাংবাদিকদের ভূমিকা বাধাগ্রস্ত হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

প্রকাশিত: ১৫:৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৫:৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাজনীতিতে জড়িয়ে সাংবাদিকদের ভূমিকা বাধাগ্রস্ত হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও রাজনীতিতে জড়িয়ে পড়ার কারণে সেই ভূমিকা বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।  

শনিবার (২৬ সেপ্টেম্বর) বরেণ্য সাংবাদিক আতাউস সামাদের ১৪তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় তিনি বলেন, গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতার পরিবর্তন নিশ্চিত করতে হবে। রাজনীতির প্রাতিষ্ঠানিক বিকাশে বারবার বিচ্যুতি ঘটেছে-এমন মন্তব্য করে আবদুস সালাম বলেন, সমাজের কথা চিন্তা করে কাজ করার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে সাংবাদিকরা রাজনীতিতে জড়িয়ে পড়ায় সমাজকে বিকশিত করার সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। দীর্ঘ ১৭ বছর পর দেশ আবার গণতান্ত্রিক পথে হাঁটা শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, এই পথে ভুল-ত্রুটি থাকলেও গণতন্ত্রকে ধরে রাখতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারের পরিবর্তন নিশ্চিত করা না গেলে দেশ আবার অতীতে ফিরে যেতে পারে বলেও সতর্ক করেন দক্ষিণের প্রশাসক। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত