• NEWS PORTAL

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি সরবরাহ স্বাভাবিক, কষ্টের জন্য মন্ত্রীর দুঃখ প্রকাশ

প্রকাশিত: ১৬:৩৭, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জ্বালানি সরবরাহ স্বাভাবিক, কষ্টের জন্য মন্ত্রীর দুঃখ প্রকাশ

ছবি: জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সব দুর্যোগ কাটিয়ে জ্বালানি সাপ্লাই লাইন ঠিক করা হয়েছে, সঠিকভাবে জ্বালানি আসছে। প্রধানমন্ত্রী নিজে হাত দেয়ায় দ্রুত সমস্যার সমাধান সম্ভব হয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জনগণ যেন ভোগান্তিতে না থাকে, প্রধানমন্ত্রীর এ নির্দেশের কথা উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ জানান, এ ব্যাপারে সচেষ্ট রয়েছে তার মন্ত্রণালয়। তিনি বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহের প্রধান জায়গা মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকল্প উৎস খুঁজতে একটু সময় লেগেছে। আবার কেনা সত্ত্বেও জ্বালানি আনা যায়নি এফএআরইউ-তে আগুন লাগার কারণে।

জ্বালানি সাপ্লাই নিয়ে যে সাময়িক অবস্থা হয়েছিলো, সেটি পৃথিবীর সব জায়গায় হয়েছে। কষ্ট পাওয়ায় জনগণের প্রতি দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। তিনি আশা করেন, আগামীতে অন্য কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি ঠিকভাবে সরবরাহ করা যাবে। জনগণের কষ্ট লাঘবে বিকল্প উৎস খুঁজে বের করা হয়েছে, বেশি দাম দিয়ে গ্যাস আনা হয়েছে।  

বিভি/এমআর

মন্তব্য করুন: