• NEWS PORTAL

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

দ্রুত দুই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় ভারত: দীনেশ ত্রিবেদী

প্রকাশিত: ১১:৪৭, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১১:৫১, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দ্রুত দুই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় ভারত: দীনেশ ত্রিবেদী

ভারত-বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিতে দুই দেশ পারস্পারিক স্বার্থ রক্ষা করে কাজ করে যাবে বলে জানিয়েছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খানের সঙ্গে সাক্ষাত করে তিনি একথা বলেন।  

দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কবে ভারত সফর করবেন, সেটি নিয়ে কোনো দিনক্ষণ ঠিক হয়নি। তবে ভারত চায়, দ্রুত সময়ের মধ্যেই ভারত-বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর সাক্ষাত হোক। দুই দেশের সম্পর্কের মধ্যে নানা চ্যালেঞ্জ থাকলেও প্রাধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে অনেক কিছু সমাধান হবে বলেও আশা করেন ভারতীয় হাই কমিশনার। 

এদিকে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর বা রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা হয়নি। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত