• NEWS PORTAL

  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

৪৯তম বিসিএসে বাদ পড়া ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি 

প্রকাশিত: ২২:৪১, ৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
৪৯তম বিসিএসে বাদ পড়া ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি 

৪৯তম বিশেষ বিসিএসের (শিক্ষা) মাধ্যমে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (৫ অক্টোবর) প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। 

এর আগে, ২ অক্টোবর ৪৯তম বিশেষ বিসিএসের (শিক্ষা) মাধ্যমে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগের প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, পাবলিক সার্ভিস কমিশন থেকে ৬৬৫ জনকে উত্তীর্ণ করা হয়েছে। ৮ জন মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। এতে থাকে ৬৫৭ জন। রাজনৈতিক পরিচয়ে কোনো বৈষম্য করা হয়নি। প্রজ্ঞাপন কয়েক ধাপে জারি করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে বলেছেন আত্মহত্যা করবেন। যারা উত্তেজনা সৃষ্টির জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে, তাদের মধ্যে তিনি একজন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের পদধারী নেতা ছিলেন। সে রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি সন্দেহ করে নিয়েছেন, তাকে আর নিয়োগপত্র দেয়া হবে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগেও বলেছি, এখনও ঘোষণা করছি কোনো রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য সৃষ্টি করা হবে না। কিন্তু ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। কারো বিরুদ্ধে যদি গুরুতর কোনো অপরাধের অভিযোগ থাকে, পুলিশ ভেরিফিকেশন হয়, সেই ক্ষেত্রে শতকরা ১ জন বা হাজারে দু-একজন সে অপরাধের কারণে বাদও পড়তে পারে।

প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন। 

বিভি/এসজি

মন্তব্য করুন: