• NEWS PORTAL

  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সৌদিগামী ১০০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৫ হাজার ৩৯৩ জন যাত্রী

প্রকাশিত: ১৯:৫৯, ১৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সৌদিগামী ১০০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৫ হাজার ৩৯৩ জন যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরে কার্যক্রম সীমিত থাকায় এ পর্যন্ত ১০০টি ফ্লাইট স্থগিত হয়েছে। এর মধ্যে ৪১টি সরাসরি ফ্লাইট ও ৫৯টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। ফ্লাইট স্থগিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৩৯৩ জন যাত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমানবন্দরে কার্যক্রম সীমিত থাকায় ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটছে। এর প্রভাবে সৌদি আরবগামী ও দেশটি থেকে ছেড়ে আসার অপেক্ষায় থাকা যাত্রীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের ভ্রমণসূচি ব্যাহত হচ্ছে। বিশেষ করে প্রবাসী কর্মীদের পাশাপাশি ছুটি শেষে কর্মস্থলে ফেরার অপেক্ষায় থাকা যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।

পরিস্থিতির কারণে যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত