• NEWS PORTAL

  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

২০২৭ সালের মধ্যে পূর্ণাঙ্গ রোড সেফটি আইন হবে: সেতুমন্ত্রী

প্রকাশিত: ২১:১৯, ১৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
২০২৭ সালের মধ্যে পূর্ণাঙ্গ রোড সেফটি আইন হবে: সেতুমন্ত্রী

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনতে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ ‘রোড সেফটি আইন’ প্রণয়নের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সংস্কার ও কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘গভর্নমেন্টস কমিটমেন্ট টু ইমপ্রুভ রোড সেফটি ইন বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় পাঁচ হাজার মানুষের প্রাণহানি ঘটে। এ ধরনের প্রাণহানি দেশের জন্য একটি বড় জাতীয় সমস্যা। সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা জরুরি।

দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও স্বাস্থ্য সচেতনতার অভাব, ফিটনেসবিহীন যানবাহন এবং হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মধ্যে সমন্বয়হীনতার কথা উল্লেখ করেন শেখ রবিউল আলম।

তিনি বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন প্রণয়ন করলেই হবে না, এর যথাযথ বাস্তবায়নও জরুরি। এ লক্ষ্যে মহাসড়কের ত্রুটি দূর করা, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং চালকদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য অর্জনে সরকার সমন্বিতভাবে কাজ করবে বলেও জানান মন্ত্রী।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত