• NEWS PORTAL

  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সোয়া ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে ইবনেসিনা ওষুধ কারখানার আগুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৪, ১৭ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:১৫, ১৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সোয়া ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে ইবনেসিনা ওষুধ কারখানার আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় দি ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন সোয়া এক ঘণ্টায় নিয়ন্ত্রণে এসেছে। শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে আগুনের সূত্রপাত হয়। আর পৌনে ৫টার দিকে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায়  দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানাটির অবস্থান। ওই কারখানার হারবাল সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। 

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের প্রশাসনিক কর্মকর্তা আনিসুর রহমান জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে সকল শ্রমিক কারখানা থেকে বের হয়ে আসে। সকল শ্রমিক তাদের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসীম বলেন, আগুনের খবর পেয়ে চারটি ইউনিট কাজ শুরু করে। পরে আরো চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত