প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সাজছে রাজশাহী, প্রস্তুত নগরবাসী
মঙ্গলবার রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানাতে নগরজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। সড়কের বিভাজকে নতুন রং, পুরোনো স্থাপনায় তুলির আঁচড় আর পরিচ্ছন্নতা কার্যক্রমে বদলে যাচ্ছে নগরীর চিত্র। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নগরজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে রাজশাহীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে চলছে সাজসজ্জার কাজ। কোথাও সড়কের বিভাজকে রং করা হচ্ছে, কোথাও চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। নগরীকে দৃষ্টিনন্দন করে তুলতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে নগরবাসীর মধ্যেও তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা। তাদের প্রত্যাশা, পরিচ্ছন্ন ও সুন্দর নগরীতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পারবেন। প্রিয় নেতাকে একনজর দেখার অপেক্ষায় রয়েছেন অনেকে।
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই প্রথম রাজশাহী সফর। তার আগমন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে, সফরে নগরীর ধর্মসভা মণ্ডপ পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচিকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন স্মরণীয় করে রাখতে প্রস্তুতি নিচ্ছে মন্দির কমিটি।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নগরজুড়ে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রস্তুতি নিচ্ছেন।
সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজশাহীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নগরীর সাজসজ্জা, বিভিন্ন কর্মসূচি এবং মানুষের প্রত্যাশায় ফুটে উঠছে তাকে বরণ করে নেওয়ার আয়োজন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: