সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, জবাব চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি সরকারের কাছে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি সরকারের জবাব পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত ও স্পষ্টভাবে জানানো যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা অবশ্যই দুর্ভাগ্যজনক। বাংলাদেশ এ ধরনের খবর পেতে চায় না। মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশ মিশন অবগত ছিল না বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সৌদি সরকার এ বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি। এ কারণে এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি। সৌদি সরকারের কাছ থেকে জবাব পাওয়ার পর বিষয়টি সম্পর্কে স্পষ্টভাবে জানানো সম্ভব হবে।
প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, যারা কষ্ট করে নিজেদের অর্থ ব্যয় করে বিদেশে চাকরি করতে যান, তাঁদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের আইন-কানুন মেনে চলতে হবে। বিদেশে অবস্থানকালে সে দেশের আইন ও নিয়মকানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: