• NEWS PORTAL

  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব করলো পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত: ১৭:৩২, ১৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১৭:৩৩, ১৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব করলো পররাষ্ট্র মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে দুই বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে দণ্ড কার্যকরের আগে বা পরে বাংলাদেশকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। এই ঘটনার বিস্তারিত কারণ ও প্রেক্ষাপট জানতে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 

এর আগে গত বুধবার (১৪ অক্টোবর) ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরবর্তীতে গণমাধ্যমে খবর প্রকাশের পরই বিষয়টি বাংলাদেশ সরকারের নজরে আসে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই বাংলাদেশি হলেন- নাজেরুল ইসলাম আব্দুল বশির ও সিতি আক্তার।

পুরো ঘটনার বিস্তারিত তথ্য চেয়ে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট থেকে গত বৃহস্পতিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি দেওয়া হয়েছে। 

নিহত দুই বাংলাদেশি সৌদি আরবে কী ধরনের ভিসায় কতোদিন ধরে অবস্থান করছিলেন এবং বিচার প্রক্রিয়ায় তারা কোনো আইনি সহায়তা বা আপিল করার সুযোগ পেয়েছিলেন কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

বিভি/বিএস/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত