• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

আগামী ১০ বছরেও শেখ হাসিনা ফেরার সম্ভাবনা নেই: স্পিকার 

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১২, ২২ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:৩২, ২২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
আগামী ১০ বছরেও শেখ হাসিনা ফেরার সম্ভাবনা নেই: স্পিকার 

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আমার রাজনীতিক অভিজ্ঞতা থেকে মনে হয় আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভআবনা নেই।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদের স্পিকার আরও বলেন, আওয়ামী লীগ তাদের ক্ষমতার সময় এমন একটি পরিবেশ সৃষ্টি করে দিয়েছিলো। তখন সমাজের সত, ভালো ও নিরোপ্রেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব ছিলো না। নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন। একজন মানুষ অর্থশালী বা বিত্তবান নয় কিন্তু তার জনপ্রিয়তা আছে এবং সমাজের গ্রহণযোগ্যতা আছে। তাদেরকে নির্বাচন করার মত সুযোগ দেওয়া উচিৎ। এজন্য নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধিত নির্ধারণ করতে হবে যাতে করে সাধারণ মানুষের নির্বাচন করার সুযোগ হয়।

স্পিকার আরও বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাদ, সুষ্ঠ ও নিরোপেক্ষ হওয়া উচিৎ। এবং প্রয়োজন। গত ১৭ বছর নির্বাচন সুষ্ঠ হয়নি। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরোপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ভোলায় পর্যাপ্ত পরিমা প্রকৃতিক গ্যাস আছে। সারাদেশের বর্তমানের রির্জাভ সমান দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে আরও গ্যাসের ভান্ডার আছে ভোলাতে। ভোলার সাধারণ মানুষের গ্যাস প্রয়োজন। ভোলাবাসী অনেক দিন ধরে কষ্ট করছে। গ্যাস তো ভোলাবাসীর  ন্যায্য অধিকার। তাদের দীর্ঘ দিনের দাবি। এই বিষয়ে আমি জ্বালানি মন্ত্রীর সঙ্গে কথা বলবো।

মন্তব্য করুন: