• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

আলজেরিয়া থেকে ফিরেই মঈন খানকে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত: ১৭:৪৩, ২৩ অক্টোবর ২০২৬

আপডেট: ১৭:৪৩, ২৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
আলজেরিয়া থেকে ফিরেই মঈন খানকে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শুক্রবার দুপুরে আলজেরিয়া থেকে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেই বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানীয় সরকার মন্ত্রীকে দেখতে যান তিনি।

এ সময় হুমায়ুন কবির মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

‘শ্বাসকষ্ট ও হৃদরোগের সমস্য নিয়ে অসুস্থ হয়ে বুধবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হয় আব্দুল মঈন খান। ‘চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. আতিকুর রহমান, ডা. জিয়াউল হক ও ডা. জাফর ইকবালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন ড. আবদুল মঈন খান।

বিভি/এজেড

মন্তব্য করুন: