• NEWS PORTAL

  • সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক

প্রকাশিত: ১৯:৫৮, ২৬ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক

ছবি: এনএসআই মহাপরিচালক

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা জোরদারের লক্ষ্যে আয়োজিত অষ্টম সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে অংশ নিতে ভারতে গেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ।

২৫ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এ সম্মেলনে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মিয়ানমার, ব্রুনেই, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

সম্মেলনে সন্ত্রাসবাদ মোকাবিলা, মাদক পাচার প্রতিরোধ, মানবপাচার বন্ধ এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বৃহত্তর কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধির মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। নিয়মিত আয়োজিত এ সম্মেলনের লক্ষ্য আঞ্চলিক দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা ও পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করা।

সম্মেলনে অংশগ্রহণ শেষে ২৮ অক্টোবর এনএসআই মহাপরিচালকের দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে, তার ভারত সফরকে ঘিরে কিছু ভারতীয় প্রচারমাধ্যমে ভিন্ন বয়ান তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। তবে সফরের উদ্দেশ্য ও সম্মেলনের বহুপক্ষীয় প্রকৃতি বিবেচনায় নিয়ে বিষয়টি মূল্যায়ন করা প্রয়োজন।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত