পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু রবিবার
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী রবিবার (১ নভেম্বর) বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নিজের বাসভবনে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শ্রমমন্ত্রী শ্রমিক ভাই-বোনদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের নেতাদের সঙ্গে আমার অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। রবিবার সকাল থেকেই এ কার্যক্রম শুরু হবে।
তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণের পাশাপাশি শিল্পকারখানাগুলোও রক্ষা করতে হবে। শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং শিল্পের স্বার্থ বজায় রাখা—দুটিই গুরুত্বপূর্ণ।
আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সরকার সক্ষম হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যেই শ্রমিকদের প্রত্যাশিত মজুরি বোর্ড গঠনের বিষয়ে অগ্রগতি হবে বলে আশা করছি।
বিভি/টিটি













মন্তব্য করুন: