বিরোধী দলের লংমার্চে জনগণের সমর্থন নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিরোধী দলের লংমার্চে জনগণের সমর্থন নেই তার প্রমাণ মিলেছে ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বিএনপির বিপুল ভোটে জয়লাভের মধ্য দিয়ে। আর স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিরোধী দলকে লংমার্চ না করে দেশের জঞ্জাল ও ফ্যাসিবাদের জঞ্জাল পরিস্কার করার আহবান জানান।
শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসা সেবা প্রদান উপলক্ষে মোবাইল ফেবার ক্লিনিক এর কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে যোগ দিয়ে ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, তারেক রহমানের আই হ্যাভ প্লান ব্যর্থ করে দিতে চায় গুপ্ত ও পালানো স্বৈরচাররা।
একই অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন,ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিটি মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করছে। আর বিরোধী দল জনসভার মধ্যে পড়ে আছে।
আর প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দলের লংমার্চে জনগণের সমর্থন নেই। জনসমর্থন থাকলে ১২ই ফেব্রুয়ারীর নির্বাচনসহ উপনির্বাচনে তারা জয়লাভ করত।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও বলেন, সাত মাসের মধ্যে বিএনপি সরকার এমপি মন্ত্রীদের ওপর বিভিন্ন পদক্ষেপে প্রমাণ করেছে সরকার জনগনের পক্ষে।
বিভি/এসজি













মন্তব্য করুন: