• NEWS PORTAL

  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ফ্যাসিবাদ ঠেকাতে সংবিধানে প্রয়োজনীয় সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৮:৪৯, ৩১ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:৫০, ৩১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ফ্যাসিবাদ ঠেকাতে সংবিধানে প্রয়োজনীয় সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভবিষ্যতে যেন দেশে আর কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যেই সংবিধান সংশোধনের মাধ্যমে শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় সরকার। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ রাষ্ট্রে যেন আর কোনো ‘জুলাই’ সংঘটিত না হয়, সে জন্য সংবিধানে প্রয়োজনীয় সংস্কার করা হবে। সংবিধান সংস্কারের বিষয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। তবে লংমার্চের মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব নয়।

তিনি বলেন, বিচার বিভাগ, গণমাধ্যম ও নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতায় বিশ্বাস করে সরকার। রাজনৈতিক সমঝোতার মাধ্যমে অনেক সংকট এড়ানো সম্ভব।

রাজনৈতিক বিভাজন সৃষ্টি না করে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের বিষয়ে বিরোধী দলকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: