• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

পুলিশে এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার

প্রকাশিত: ২০:৩৮, ৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পুলিশে এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে প্রাথমিকভাবে দুই হাজার জনকে সুপারিশ করা হয়েছে। পাশাপাশি অপেক্ষমাণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত সময়সূচি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট (www.police.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রার্থীদের নির্ধারিত মোবাইল নম্বরে এসএমএস করে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: