বিশেষ দায়িত্ব নিয়ে কাতার যাচ্ছেন নৌবাহিনীর ২৪ সদস্য
কাতার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি বিভাগে (QCBSD) প্রেষণে (বিশেষ দায়িত্ব) নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর ২৪ সদস্য কাতার গেছেন। সেখানে তারা বিভিন্ন অপারেশনাল ও প্রশাসনিক কার্যক্রমে দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ নৌবাহিনীর এই ২৪ সদস্য কাতারের উদ্দেশে দেশ ত্যাগ করেন।
কাতারে অবস্থানকালে তারা Qatar Coast and Border Security Department (QCBSD)-এর আওতায় বিভিন্ন দায়িত্ব পালন করবেন। এ সময় নিজেদের পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও সামরিক জ্ঞান কাজে লাগিয়ে সংশ্লিষ্ট কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন তারা।
এ দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা আন্তর্জাতিক পরিসরে নিজেদের পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পাবেন। পাশাপাশি তাদের এ নিয়োগ বাংলাদেশ ও কাতারের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: