খালেদা জিয়াকে দেখতে ঢাকায় কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে লন্ডন থেকে ঢাকায় এসেছেন তাঁর ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর বড় মেয়ে জাফিয়া রহমান। রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি গুলশানে খালেদা জিয়া’র বাসা ফিরোজায় আসেন।
বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন:
জাফিয়া রহমান লন্ডন থেকে সরাসরি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে দাদির কাছে চলে আসেন। এর আগে খালেদা জিয়া হাসপাতালের আইসিওতে থাকার সময় প্রায় আড়াই মাস ঢাকায় অবস্থান করেছেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও ছোট মেয়ে জাহিয়া রহমান।
খালেদা জিয়া ৮০ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে গত ১ ফেব্রুয়ারি বাসায় ফেরেন।
বিভি/রিসি



মন্তব্য করুন: