পূরণ হচ্ছে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রত্যাশাঃ সেতুমন্ত্রী
বন্দরনগরী চট্টগ্রামের অফুরন্ত সম্ভাবনা কাজে লাগাতে এবং নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে।
রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে তিনি এই উদ্যোগের কথা জানান।
সেতুমন্ত্রী বলেন, চট্টগ্রামে পরিকল্পিত পরিবহন ব্যবস্থা এবং মেট্রোরেল চালুর লক্ষ্যে কোইকার সহায়তায় সরকার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করতে যাচ্ছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় প্রায় ৭৭ কোটি টাকা ব্যয়ে একটি সমীক্ষা প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এতে কোরিয়া সরকারের অনুদান ৫১ কোটি টাকা।
আরও পড়ুন:
ওবায়দুল কাদের বলেন, সচিবালয়ে কোরিয়ার রাষ্ট্রদূত এবং কোইকার প্রতিনিধিদলের সংগে প্রাথমিক আলোচনা হয়েছে। ইতিমধ্যে কোরিয়া থেকে একটি বিশেষজ্ঞ সার্ভে টিম বাংলাদেশ সফরে এসেছে। দলটি আট থেকে ১২ ফেব্রুয়ারি ২০২২ সময়ে চট্টগ্রাম মহানগরীর উন্নয়নের সংগে সংশ্লিষ্ট সব অংশীজনের সংগে মতবিনিময় এবং তথ্য-উপাত্ত সংগ্রহ করবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রকল্পের আওতায় চট্টগ্রাম নগরীর জন্য একটি সমন্বিত পরিবহন পরিকল্পনা প্রস্তুত করা হবে, এর পাশাপাশি ম্যাস ট্রানজিট লাইন বা মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের কাজও করা হবে। এই সম্ভাব্যতা যাচাইয়ের কাজ আগামী এক বছরের মধ্যে শেষ হবে বলেও আশা করেন তিনি।
আরও পড়ুন:
বিভি/এনএম/রিসি



মন্তব্য করুন: