৭ মার্চের ভাষণ যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রেরণা দিয়ে যাবেঃ প্রধানমন্ত্রী
‘পৃথিবীর ইতিহাসে স্বাধীনতার যতো ভাষণ আছে, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মতো এতো পুনরাবৃত্তি কোনোটির হয়নি। এই ভাষণ যুগ যুগ ধরে বাঙালিকে অনুপ্রেরণা দিয়ে যাবে বলে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার ( ৭মার্চ) সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন প্রধানমন্ত্রী।
এই সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস আর কেউ বিকৃত করতে পারবে না, পাশাপাশি, প্রযুক্তির এই যুগে তরুণ প্রজন্মকেও আর কেউ বিভ্রান্ত করতে পারবে না।
এই সময় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে স্মারক ডাকটিকেট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এছাড়া উদ্বোধনী খাম ও সিলমোহরও অবমুক্ত করেন তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, পোস্টমাস্টার জেনারেল ও সামরিক সচিব প্রমুখ।
বিভি/রিসি



মন্তব্য করুন: