আমির হামজার ভুল তথ্য সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থাঃ আ ক ম মোজাম্মেল হক
স্বাধীনতা পুরষ্কারের জন্য আমির হামজাকে মনোনীত করতে যারা ভুল তথ্য দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় পুরষ্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মন্ত্রী গণমাধ্যমকে বলেন, ইতিমধ্যে বিতর্কিত আমির হামজার পুরষ্কার বাতিল করা হয়েছে। জড়িতদের শোকজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
১০ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে চূড়ান্ত মনোনীত করে স্বাধীনতা পুরষ্কারের জন্য মনোনীতদের নাম চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগ। পুরষ্কারের তালিকায় আমির হামজাকে নিয়ে শুরু হয় বিতর্ক। বিতর্কের জেরে শুক্রবার (১৮ মার্চ) সাহিত্যে পুরস্কারপ্রাপ্ত প্রয়াত মো. আমির হামজার নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয়।
বিভি/এসআই/রিসি



মন্তব্য করুন: