• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ই-ক্যাব নির্বাচনে অগ্রগামী প্যানেলের নিরঙ্কুশ জয়

প্রকাশিত: ১২:২৯, ১৯ জুন ২০২২

আপডেট: ১২:৩২, ১৯ জুন ২০২২

ফন্ট সাইজ
ই-ক্যাব নির্বাচনে অগ্রগামী প্যানেলের নিরঙ্কুশ জয়

ই-ক্যাব নির্বাচনে সর্ব্বোচ্চ ভোট পেয়েছেন ফুড প্যান্ডার সহ-প্রতিষ্ঠাতা সৈয়দ আম্বারীন রেজা (৪৫৩) । শনিবার (১৮ জুন) ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর কার্যনির্বাহী পরিষদ ২০২২-২৪ এর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তিনি সর্বোচ্চ এই ভোট পেয়েছেন কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। 

নির্বাচনে কমজেগৎ টেকনলোজিস এর প্রধান নির্বাহী মোহাম্মাদ আবদুল ওয়াহেদ তমাল ৩৮৬ ভোট,   শমী কায়সার ৩৬৫, আসিফ আহনাফ ৩৩২ , পেপারফ্লাই সহ প্রতিষ্ঠাতা শাহরিয়ার হাসান ৩০৮ ভোট পেয়ে কার্যনির্বহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। 
রিভারি প্রধান নির্বাহী নাসিমা আক্তার নিশা ৩০৭ ভোট, ডায়বেটিস স্টোরের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ সাহাব উদ্দিন ২৮৭ ভোট এবং ডিজিটাল হাব প্রধান নির্বাহী সাইদুর রহমান ২৭৩ ভোট পেয়ে কার্যনির্বাহী কমিটিতে পূনঃনির্বাচিত হয়েছেন। নির্বাচনে অগ্রগামী প্যানেল থেকে মোট জন নির্বাচিত হয়েছেন। 

সেবা এক্সওয়াইজেড থেকে নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার ইলমুল হক। 
নির্বাচন বোর্ড সুত্রে জানা গেছে, নির্বাচনে ভোট পড়েছে ৭৭ শতাংশ। নির্বাচনে ৭৯৫ জনেরে মধ্যে ভোট পড়েছে ৬১১টি। ১০টি ভোট বাতিল হয়।

শনিবার (১৮ জুন) সকাল ১০টা ৫মিনিটে থেকে ধানমন্ডির সাই‌য়্যেদেনা ক‌মিউনি ‌টি সেন্টা‌রে শুরু হয়ে চলে সোয় ৪টা পর্যন্ত। সাড়ে ৫টা থেকে শুরু হয় ভোট গণনা। পরে পরাজিত প্যানেল ভোট গণণায় বিষয়ে প্রশ্ন তোলেন। 
নির্বাচন বোর্ড চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সহ-সভাপতি আমিন হেলালী ফলাফল ঘোষণা করেন। 


 

বিভি/এসআই

মন্তব্য করুন: