বানভাসী মানুষের পাশে যারা
আস-সুন্নাহ ফাউন্ডেশন ৭০০ মেট্রিন টন ত্রাণ সামগ্রী লক্ষ্য মাত্রা নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটি রবিবার (২৬ জুন) পর্যন্ত ৫২৭ টন ত্রাণ বিতরণ করেছে। এ বিষয়ে ফাউন্ডেশনের পরিচালক শায়খ আহমাদুল্লাহ বাংলভিশনকে বলেন, ত্রাণ বিতরণ কার্যক্রমের পাশাপাশি পূর্নবাসন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পূনর্বাসন কার্যক্রমে তিন কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
তিনি বলেন, স্থানীয় প্রশাসনের সাথে আলোচনার মাধ্যকে পূনর্বাসন প্রক্রিয়ায় কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হবে তা নির্ধারণ করা হবে। তবে, বিভিন্ন চাষের উপকরণ, গবাদি পশু চাষ বা আর্থিক সহায়তা এই কার্যক্রমের মধ্যে থাকতে পারে। ঈদের পর থেকে এই কার্যক্রম চূড়ান্ত ভাবে শুরু করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, এ পর্যন্ত ৬০০ এর অধিক স্বেচ্ছাসেবক এই কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে।

বন্যার শুরু থেকেই সিলেটে যারা ত্রাণ বিতরণ করছেন তাদের মধ্যে অন্যতম, তৌহিদ আফ্রিদি। চাল, ডাল, কাপড় সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ কার্যক্রম এখনো অব্যাহত রেখেছেন এই তরুণ ইউটিউবার।
আফ্রিদির ফেসবুকে লাইভ থেকে জানা যায়, তিনি ব্যারিষ্টার সুমনের সাথে কাছেও ত্রাণ পাঠাচ্ছেন যেখানে ব্যারিষ্টার সুমন আগে থেকেই বর্নাত্য মানুষের জন্য ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।
তিনি এক ফেসবুক লাইভে বলেন, ত্রান বিতরণ কার্যক্রম ছাড়াও তিনি পূর্নবাসন কার্যক্রম পরিচালনা করবেন।

ফারাজ করিম চৌধুরী, অনেকের আইডল। সামাজিক মাধ্যমে চার মিলিয়ন তার অনুসারী। সামাজিক নানান অসঙ্গতি নিয়ে সরব এই তরুণ।
বন্যার শুরু থেকেই বানভাসী মানুষের জন্য কাজ করছেন। নিজ উদ্দ্যেগের পাশাপাশি দেশ-বিদেশে থেকে সকলের সহযোগিতায় তিনি এই মহৎ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
ফারাজের ফেসবুক ভিডিও থেকে জানা যায়, সুনামগঞ্জের তাহের পুর পুরো গ্রামই তলিয়ে গেছে। সব কিছু হারিয়ে পথে বসেছে এই গ্রামের মানুষ। তিনি তাঁর ফেসবুক লাইভে বলেন, এই পুরো গ্রামকে আবারো পূর্নগঠিত করতে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে যা করা দরকার, সকলের সহযোগিতায় তার সবই করবেন তিনি।
সিলেট ও সুনামগঞ্জের বন্যায় বিপর্যয়ের ক্ষতিগ্রস্তদের ত্রাণ কার্যক্রমে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।জানা গেছে, স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তার এক মাসের বেতনের পুরোটাই বন্যার্তদের সাহায্যে প্রদান করেছেন মুশফিক।
স্থানীয় একটি স্বেচ্ছাসেবী দল মুশফিকের কাছ থেকে পাওয়া অর্থ দিয়ে সিলেট ও সুনামগঞ্জের কয়েকটি এলাকায় ত্রাণ বিতরণ করবে। মূলত দুর্গতের মাঝে রান্না করার খাদ্য সামগ্রী বিতরণ করবে তারা। দেড় হাজার পরিবারকে এই টাকা দিয়ে সহায়তা দ্রব্য পৌঁছে দিবেন তারা। মুশফিক ফাউন্ডেশনের ব্যানারে এই সহায়তা দ্রুততম সময়ে পৌঁছে যাবে ক্ষতিগ্রস্থ এলাকার মানুষদের কাছে।

ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন, আগে থেকেই সামাজিক মাধ্যম বিভিন্ন বিষয়ে লাইভ করে খ্যাতি লাভ করেন আইন পেশার এই চর্চাকারী সুমন। ব্যাক্তি পর্যায়ে যারা বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের মধ্যে সায়েদুল হক সুমন অগ্রগামী।
ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন রবিবার (২৬ জুন) তার ভেরিফাইড ফেসবুকে বলেন, মাত্র তিন দিনের ব্যবধানে মানুষ আমার একাউন্টে দেড় কোটি টাকা পাঠিয়েছেন। এটা টাকা নয়, তাদের ভালোবাসা।
ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন তার ভিডিও বক্তব্যে বিভিন্ন নেতার বানভাসী মানুষের পাশে দাঁড়ানো নিয়ে প্রশ্ন তোলেন।
বিভি/এসআই



মন্তব্য করুন: