• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর নবাবপুরে টিনশেড গোডাউনে আগুন; নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট

প্রকাশিত: ২২:৪৯, ১৩ এপ্রিল ২০২৩

আপডেট: ২৩:১৬, ১৩ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
রাজধানীর নবাবপুরে টিনশেড গোডাউনে আগুন; নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট

রাজধানীর নবাবপুর সুরিটোলায় একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট।


ফায়ার সার্ভিস অধিদপ্তর এর ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাজধানী নবাবপুর সুরিটোলায় গোডাউনে অগ্নিকান্ডের সংবাদ পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের কোন তথ্য পাওয়া যায় নি। 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন: