শীত জেকে বসেছে সারাদেশে, হাসপাতালে বাড়ছে রোগী (ভিডিও)
শীত জেঁকে বসেছে সারাদেশে। জবুথবু জনজীবন। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও কিশোরগঞ্জে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে টানা শীতে জবুথুবু অবস্থা বিরাজ করছে। গেলো কয়েকদিন ধরে দেখা মিলছে না সূর্যের। কুয়াশা আর হিম ঠান্ডা বাতাসে কাবু উত্তরের এই জনপদের মানুষ। কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে বোরো বীজতলা নিয়ে আশংকায় রয়েছেন কৃষক।
ঘন কুয়াশা আর হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় জবুথবু পঞ্চগড়ের মানুষ। রাতভর টিপটিপ বৃষ্টির মতো ঝরে কুয়াশা। দিনভর ঠান্ডা বাতাস আর কুয়াশায় দেখা মিলছে না সূর্যে।
শীতের প্রকোপ বাড়ায় জেলার হাসপাতালগুলোতে দিন দিন বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। ঘন কুয়াশা আর হাড়কাপানো শীতে কাহিল হয়ে পড়েছে নাটোরবাসী। গরম কাপড় না থাকায় শীতে কষ্ট পাচ্ছেন নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষ।
মৃদু শৈত্যপ্রবাহে হাড় কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জীবনযাত্রা। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করেন তারা।
কুয়াশার সঙ্গে হিম বাতাস থাকায় স্থবির সিলেটের জনজীবন। দিনের বেলাও দেখা মিলছে না সূযের্র। এতে স্বাভাবিক জীবনযাত্রায় স্থবিরতা দেখা দিয়েছে। বাড়ছে শীতজনিত রোগবালাইও।
ঘন কুয়াশা আর শীতল হাওয়ার দাপট আরও বেড়েছে জয়পুরহাটেও। সেই সঙ্গে হাড় কাঁপানো কনকনে ঠাণ্ডায় শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ পড়েছেন চরম বিপাকে। কাজে যেতে পারছেন না বয়স্ক ও শ্রমজীবীরা
বিভি/এজেড



মন্তব্য করুন: