সুন্দরবন থেকে ভেসে আসা বন্য শূকর উদ্ধার, পরে বনে অবমুক্ত
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কালিন্দী নদী দিয়ে ভেসে আসা একটি বন্য শূকর উদ্ধার করেছে বন বিভাগ। পরে প্রাণীটিকে নিরাপদে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) সকালে তীব্র স্রোতের কারণে সুন্দরবন থেকে ভেসে কালিন্দী নদীর চরে উঠে আসে শূকরটি। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা বন বিভাগকে খবর দেন।
খবর পেয়ে কৈখালী ফরেস্ট স্টেশনের সদস্য মুজিবর রহমানের নেতৃত্বে বন বিভাগের বিট ম্যানেজমেন্ট (বিএম) সদস্য ও সিপিজি কৈখালী সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে যৌথ প্রচেষ্টায় বন্য শূকরটি উদ্ধার করা হয়।
উদ্ধারের পর প্রাণীটির নিরাপত্তা নিশ্চিত করতে সেটিকে কৈখালী স্টেশন কর্মকর্তা শ্যামা প্রসাদ রায়ের কাছে হস্তান্তর করা হয়। তার তত্ত্বাবধানে পরবর্তীতে শূকরটিকে সুন্দরবনের বকচরা এলাকায় অবমুক্ত করা হয়।
বন বিভাগ জানিয়েছে, বন্য প্রাণী সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: