বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার সৈকত সাদিকের বাবা মারা গেছেন
সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক ও তার বাবা
বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার সৈকত সাদিকের বাবা সাদেক আলী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১১ জানুয়ারি) সকাল নয়টার দিকে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন সৈকত সাদিক সাদিক নিজেই।
এর আগে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি ছিলেন সাদেক আলী। বাবার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছিলেন সৈকত সাদিক।
জানা গেছে, রবিবার বাদ আসর মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর গ্রামের পারিবারিক কবরস্থানে সৈকত সাদিকের বাবাকে দাফন করা হবে।
এ দিকে এক অভিভাবকের মৃত্যুতে সৈকত সাদিকের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বাংলাভিশন।
বিভি/এজেড



মন্তব্য করুন: