• NEWS PORTAL

  • সোমবার, ০২ মার্চ ২০২৬

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন রাশেদ ইকবাল খান

প্রকাশিত: ২০:১৯, ৮ আগস্ট ২০২৩

আপডেট: ২০:২১, ৮ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন রাশেদ ইকবাল খান

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান। ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের অসুস্থতার কারণে রাশেদ ইকবাল খানকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। 

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের অসুস্থতার কারণে সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খানকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।

বিভি/এনএম/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত