• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

ছাত্রদলের ২ নেতাকে শোকজ

প্রকাশিত: ১৭:০৭, ৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ছাত্রদলের ২ নেতাকে শোকজ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. দিদারুল আলম ও সদস্যসচিব মো. ফয়সাল কবির আখন্দকে শোকজ করেছে ছাত্রদল। 

শুক্রবার (৫ ডিসেম্বর) সংগঠনটির দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কুমিল্লা দক্ষিণ জেলা শাখার অধীনস্থ ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এ মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন।

বিভি/টিটি

মন্তব্য করুন: