• NEWS PORTAL

  • সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

ফরম পূরণ করে জামায়াতে যোগ দিলেন মেজর (অব.) আক্তারুজ্জামান

প্রকাশিত: ১৬:৪১, ১৩ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ফরম পূরণ করে জামায়াতে যোগ দিলেন মেজর (অব.) আক্তারুজ্জামান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে জামায়াত আমিরের উপস্থিতিতে মেজর (অব.) আক্তারুজ্জামান সংগঠনের নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থানের প্রতি আস্থা প্রকাশ করেন। তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষায় জীবনের বাকি সময় উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন।

একই সঙ্গে তিনি সংগঠনের নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্য বজায় রাখার অঙ্গীকার করেন।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান তাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। স্বাধীনতার পর তিনি রাজনীতি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে কিশোরগঞ্জ-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও ন্যায্য অধিকার আদায়ে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত