• NEWS PORTAL

  • বুধবার, ১১ মার্চ ২০২৬

পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বের অভিযোগ মির্জা ফখরুলের

প্রকাশিত: ২০:১৫, ১৮ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বের অভিযোগ মির্জা ফখরুলের

পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্ব হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন অভিযোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, পোস্টাল ব্যালটের বিষয়টি এখনও পুরোপুরি সমাধান হয়নি। বিশেষ করে, বিদেশে যারা নিবন্ধিত ভোটার তাদের কাছে ব্যালট পেপার পৌঁছানোর ক্ষেত্রে এবং যেভাবে ব্যালট পেপারটি মুদ্রণ করা হয়েছে, সে ক্ষেত্রে আমরা আমাদের অভিযোগ তাদের (নির্বাচন কমিশন) দিয়েছি।

মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি, এই ব্যালট পেপারটি সঠিক নয়, এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে। কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে এটি পরিবর্তনের আহ্বান জানিয়েছি।

নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজলও ছিলেন।

বিভি/টিটি

মন্তব্য করুন: