• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির আরও এক নেতা বহিষ্কার

প্রকাশিত: ১১:২০, ২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির আরও এক নেতা বহিষ্কার

ছবি: ইয়াকুব সরকার (সংগৃহীত)

দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বংশাল থানা শাখার যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকারকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) এই বহিষ্কারাদেশ অনুমোদন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

এ বিষয়ে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) সাইদুর রহমান মিন্টু।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে বংশাল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকারকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের এ বিষয়ে অবগত থাকার পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন: