• NEWS PORTAL

  • বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর ১৫ নেতাসহ একদিনেই ২৬জনকে বহিষ্কার করলো বিএনপি

প্রকাশিত: ১৭:০১, ৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
রাজধানীর ১৫ নেতাসহ একদিনেই ২৬জনকে বহিষ্কার করলো বিএনপি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার জন্য রাজধানীর ১৫জন নেতাসহ কয়েকটি জেলার মোট ২৬জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোহাম্মদ আলী, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি সোলেমান, মোজাহিদুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির; তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, আবু জাফর পাটোয়ারী, তলিকুল ইসলাম বাহারুল, মোঃ হুমায়ুন কবির, ২৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ হানিফ, হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশ্রাফ হোসেন চৌধুরী অপু, ৩৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কিংকিং, শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন ফারুক রাশেদ, থানা বিএনপির সদস্য সানাউল হক, ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূরুল হক নুরুকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এছাড়াও ওই বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে, ময়মনসিংহ দক্ষিণ জেলাধীণ ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য মোঃ সোলায়মান রিপন, মোঃ মফিজ উদ্দিন, নজরুল ইসলাম সংগ্রাম, মোঃ নাজমুল হাসান রানা, মোঃ আবুল কালাম সরকার ও ১৩ নং ভবানীপুর ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ মনিরুজ্জামান; গাইবান্ধা জেলাধীন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাদেকুল ইসলাম নান্নু, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাদের হোসেন এবং এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকন মন্ডলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এছাড়াও দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার জন্য দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সাহাজুলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: