• NEWS PORTAL

  • বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

বরিশালে বিএনপির জনসভায় নেতা-কর্মীদের ঢল 

প্রকাশিত: ১২:০৯, ৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:৩৬, ৪ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বরিশালে বিএনপির জনসভায় নেতা-কর্মীদের ঢল 

ছবি: সংগৃহীত

বিএনপি বরিশাল বিভাগীয় জনসভা শুরু হয়েছে। বুধবার বেলা ১১টায় বরিশাল বেলস পার্কে আয়োজিত এই জনসভা শুরু হয়। ইতিমধ্যে বিভাগের ছয়টি জেলা থেকে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। শুরুতে বক্তব্য রাখছেন স্থানীয় নেতা-কর্মীরা।

দুপুর ১২টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই জনসভার মঞ্চে উপস্থিত হবেন। এরপর তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

এখনো খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা, উপজেলা, পৌরসভা ও মহানগরের নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে আসছেন। নেতাকর্মীদের চোখে মুখে আনন্দের ছাপ দেখা যাচ্ছে।

দীর্ঘ ২০ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন। জনসভায় বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত থাকবেন। 
 

বিভি/এসজি

মন্তব্য করুন: