বাবরের জন্য ভোট চেয়ে তৃতীয় লিঙ্গের ভোটারদের মিছিল
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ভোটের মাঠে ধানের শীষে ভোট চেয়ে এবার গণসংযোগে নেমেছেন তৃতীয় লিঙ্গরা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তৃতীয় লিঙ্গের সংগঠন ছোঁয়া সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে উপজেলার পৌর সদরে প্রধান প্রধান সড়কে গণসংযোগ ও মিছিল করেন তারা। এ সময় সংগঠনের সদস্যরা সর্বস্তরের মানুষের কাছে লুৎফুজ্জামান বাবরের জন্য ধানের শীষে ভোট চেয়েছেন।
সংগঠনটির সভাপতি মেহেদী হাসান স্বর্ণা গণমাধ্যমকে জানান, লুৎফুজ্জামান বাবরকে আবার আমরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নয়, উনাকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তিনি পাশ করলে সংসদে যেন আমাদের অধিকার ও সুযোগ সুবিধা নিয়ে কথা বলেন।
তিনি আরও বলে, বাবর ভাই একজন কারা নির্যাতিত নেতা। তিনি ১৭ বছর কারানির্যাতন সহ্য করেছেন মানুষের অধিকারের জন্য। আমরা চাই আপনারা সবাই উনাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। যাতে মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ী মানুষের জন্য তিনি অনেক কিছু করতে পারেন।
বিভি/এআই



মন্তব্য করুন: