• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির আরও ৮ নেতাকর্মী বহিষ্কার

প্রকাশিত: ২৩:০০, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০১:৪০, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বিএনপির আরও ৮ নেতাকর্মী বহিষ্কার

ফাইল ছবি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির আট নেতাকর্মীকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতাকর্মীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, হযরত আলী, আবু ছায়েদ, নবীনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাইনউদ্দিন মাইনু, একেএম হাবিবুর রহমান খায়ের, নবীনগর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ইকবাল মোল্লা, শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ও নবীনগর পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মোবারক ভূঁইয়া।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কৃত ব্যক্তিরা বিএনপির কোনো কর্মসূচি বা কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে দলীয় নেতাকর্মীদের এসব বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিভি/এআই

মন্তব্য করুন: