• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানের আগমন উপলক্ষে নীলফামারীতে শুভেচ্ছা মিছিল

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪০, ৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
তারেক রহমানের আগমন উপলক্ষে নীলফামারীতে শুভেচ্ছা মিছিল

আগামী শনিবার (০৭ ফেব্রুয়ারি) নীলফামারীতে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন মিছিল হয়েছে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিএনপির সদস্য রেদোয়ানুল হক বাবুর নেতৃত্বে নারীদের অংশগ্রহণে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিশাল র‌্যালি বিভিন্ন শড়ক প্রদক্ষিণ করে। তারেক রহমানের আগমনে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ছড়িয়ে পরেছে উৎসবের আমেজ।

জেলা বিএনপির সদস্য এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক ছাত্রনেতা রেদোয়ানুল হক বাবু বলেন, দলের চেয়ারম্যান নীলফামারী আসবেন বিষয়টি আমাদের কাছে অত্যন্ত আনন্দের। দলীয় চেয়ারম্যানকে স্বাগত জানানোর জন্য জেলা বিএনপির সকল প্রস্তুতি সম্পন হয়েছে। জেলার চারটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীসহ সাংগঠনিক পাঁচ উপজেলার নেতাদের সফরের বিষয়টি জানানো হয়েছে। সকল ইউনিটের নেতাকর্মী থেকে শুরু করে সমর্থকরা চেয়ারম্যানের জনসভায় যোগদান করবেন।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের মানুষের অধিকার আদায়ের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আগামী শনিবার নির্বাচনী প্রচারণায় নীলফামারী আসছেন বিএনপির চেয়ারম্যান। তার আগমণকে ঘিরে আজ তরুণ-তরুণী, শিক্ষার্থীদের অংশগ্রহণে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হলো। এ জেলার উন্নয়নের স্বার্থে, এলাকার অর্থনৈতিক, অবকাঠামো এবং বেকারত্ব দূর করতে সদর আসন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আমরা মনে করি এবং বিশ্বাস করি তুহিন ভাই নির্বাচিত হলে এ জেলায় উন্নয়নের ঠেউ বয়ে যাবে। তাই ভোটের দিন আমরা সবাই ধানের শীষে ভোট দিবো।  

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছেন। প্রায় ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন করেন তিনি। প্রত্যাবর্তনের পর নির্বাচনী প্রচারণায় প্রথববারের মতো নীলফামারী আগমনের খবরে জেলাজুড়ে বইছে উৎসবের আমেজ।

বিভি/এজেড

মন্তব্য করুন: