নওগাঁয় ককটেল-পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
নওগাঁর বদলগাছী উপজেলা থেকে ৬টি ককটেল এবং পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার ঝাড়ঘগিয়া গ্রামের এক ব্যাক্তির মুদি দোকানের সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, বদলগাছি-আক্কেলপুর সড়কের পাশ থেকে সন্দেহজনক একটি সাদা বস্তা দোকানের পাশে পড়ে থাকতে দেখে টহলরত র্যাব সদস্যরা। পরে র্যাব, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে সেই বস্তা থেকে ৬টি ককটেল এবং ৪টি বোতলে পেট্রোল উদ্ধার করা হয়। এরপর ককটেলগুলো নিষ্ক্রিয় করে বোমা ডিসপোজাল ইউনিট।
ওসি আরও জানান, কারা এবং কী উদ্দেশ্যে এসব সেখানে রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
বিভি/টিটি



মন্তব্য করুন: