• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

লাইলাতুল গুজব চলছে, সবাই সাবধান: জামায়াত আমীর

প্রকাশিত: ০৩:২৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
লাইলাতুল গুজব চলছে, সবাই সাবধান: জামায়াত আমীর

ছবি: ডা. শফিকুর রহমান (সংগৃহীত)

ভোটের আগের রাতকে ‘গুজবের রাত’ আখ্যা দিয়ে সবাইকে সাবধানে থাকার অনুরোধ জানিয়েছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ অনুরোধ জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, প্রিয় দেশবাসী, লাইলাতুল গুজব চলছে। সবাই সাবধান, এই সমস্ত গুজবকে পাত্তাই দেবেন না।

তিনি আশা প্রকাশ করে আরও লেখেন, ইনশাআল্লাহ, সত্যের বিজয় অবশ্যম্ভাবী।

উল্লেখ্য, রাত পোহালেই সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটের ভোটগ্রহণ চলবে। শেষ হবে বিকাল সাড়ে ৪টায়। 

বিভি/এআই

মন্তব্য করুন: