জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই সংবাদ সম্মেলনে কথা বলবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর বাংলামোটরে রুপায়ন টাওয়ারে দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
স্থানীয় সরকার নির্বাচনসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি।
এতে আরও উপস্থিত থাকবেন দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. সারজিস আলম এবং সদস্য সচিব ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।
বিভি/এসজি



মন্তব্য করুন: