• NEWS PORTAL

  • বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

৫ আগস্ট নিয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গেছেন: জামায়াত আমীর 

প্রকাশিত: ২০:৩০, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
৫ আগস্ট নিয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গেছেন: জামায়াত আমীর 

ফাইল ছবি

সম্প্রতি দৈনিক ‘কালের কণ্ঠ’ পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এটি দুই কিস্তিতে পত্রিকাটিতে প্রকাশিত হয়। এতে ৫ আগস্ট-পরবর্তী সময়ে বঙ্গভবনের নানা অভিজ্ঞতা বর্ণনা করেন রাষ্ট্রপতি। 

এরই পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময় নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যে বক্তব্য দিয়েছেন, তাতে তিনি অনেক কিছুই চেপে গেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

শফিকুর রহমান বলেন, ৫ আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। পতিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে তিনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন, তাঁর বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। আর এখন যা বলছেন, সেদিন তার কিছুই তিনি বলেননি।

ফেসবুক পোস্টে জামায়াত আমীর বলেন, কোটি কোটি মানুষ যা শুনলো এবং সেদিন তিনি যা বললেন, আর এখন যা বলছেন, তার হিসাব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি? জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত