• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

গণভোট প্রমাণ করে, মানুষ পরিবর্তন চায়: ডা. শফিকুর রহমান

প্রকাশিত: ০৯:৩৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০৯:৩৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
গণভোট প্রমাণ করে, মানুষ পরিবর্তন চায়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে অনিয়ম করা হয়েছে- এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

তিনি আরও মন্তব্য করেন, সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া সত্ত্বেও বিএনপি ক্ষমতায় আসতে পারেনি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইব্রাহিমপুরের মনিপুর উচ্চবিদ্যালয়ে ইফতারপূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে ৬৯ শতাংশ ‘হ্যাঁ’ ভোট প্রমাণ করে যে মানুষ পরিবর্তন চায়।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে অভিযোগ করে তিনি দাবি করেন, দেশের বহু কেন্দ্রে জামায়াতের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। রক্তক্ষয় এড়াতে জামায়াতের কর্মীরা অনেক কেন্দ্র ছেড়ে আসেন বলেও জানান তিনি।

তবে তিনি বলেন, ভবিষ্যতে প্রয়োজনে জীবনের বিনিময়ে হলেও মানুষের ভোটাধিকার রক্ষায় তারা রাজপথে ও ভোটকেন্দ্রে দাঁড়াবেন।

এ সময় জনগণকে সঙ্গে নিয়ে এলাকায় চাঁদাবাজি প্রতিরোধের আহ্বান জানান তিনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত