• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

হঠাৎ যে কারণে বিএনপিকে ধন্যবাদ জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত: ২১:৫৬, ৯ মার্চ ২০২৬

আপডেট: ২২:১৩, ৯ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
হঠাৎ যে কারণে বিএনপিকে ধন্যবাদ জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

হঠাৎ বিএনপিকে ধন্যবাদ জানিয়ে নিজের ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মূলত রাজধানীর রমনা থানার বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলামকে শোকজ করায় বিএনপিকে ধন্যবাদ জানান তিনি।

রবিবার (৮ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করেছেন।

এরপর তিনি লেখেন, ধন্যবাদ, বিএনপিকে অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। আশা করি ভবিষ্যতে এ ধরনের অযথা অশান্তির সৃষ্টি আর করবেন না।

এর আগে, পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা রমনা থানা বিএনপির সভাপতিকে শোকজ করে বিএনপি। এরপরই এই পোস্ট দেন নাসীরুদ্দীন।

তারও আগে গতকাল সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করেন রমনা থানার বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম।

বাদী তার অভিযোগে উল্লেখ করে বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যান। নির্বাচনের সময় এ আসামি বিভিন্ন মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত