• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন জামায়াত আমীর

প্রকাশিত: ২১:১৮, ১৬ মার্চ ২০২৬

আপডেট: ২১:১৯, ১৬ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন জামায়াত আমীর

ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি সোমবার (১৬ মার্চ) আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

প্রদত্ত শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, গতকাল ১৫ মার্চ রবিবার ঢাকার মিরপুর স্টেডিয়ামে পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে ঐতিহাসিক জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আমি, আমার দল ও দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, পাকিস্তানের বিপক্ষে গত ম্যাচে বাংলাদেশের সাহসী ও মেধাবী ক্রিকেটাররা অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস এবং দলগত ঐক্যের পরিচয় দিয়েছে। শেষ পর্যন্ত ১১ রানের জয় এবং সিরিজ নিশ্চিত করা আমাদের দেশের জন্য অত্যন্ত গৌরবের বিষয়।

ডা. শফিকুর রহমান যোগ করেন, বাংলাদেশ ক্রিকেট দলের এই নজরকাড়া পারফরম্যান্স সমগ্র দেশবাসীকে আনন্দিত ও গর্বিত করেছে। খেলাধুলার এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভবিষ্যতেও তাদের এই সাফল্যের ধারা অব্যাহত রেখে দেশের জন্য আরও গৌরব ও সুনাম বয়ে আনবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত