• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

স্বাধীনতাবিরোধী অপশক্তি নতুন আঙ্গিকে মাথাচাড়া দিচ্ছে: মির্জা ফখরুল

প্রকাশিত: ১৮:৫৭, ২৭ মার্চ ২০২৬

আপডেট: ১৯:২৫, ২৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
স্বাধীনতাবিরোধী অপশক্তি নতুন আঙ্গিকে মাথাচাড়া দিচ্ছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহান স্বাধীনতা দিবসের ৫৫ বছর পরও বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন আঙ্গিকে সক্রিয় হচ্ছে। এই অপশক্তিকে রুখতে হবে।

শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, স্বাধীনতা সমুন্নত রাখতে এবং গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্কতার সঙ্গে এগোতে হবে। ১৯৭১ সালের স্বাধীনতা বিরোধী ও পাকিস্তানি বাহিনীর সহযোগীদের মতো এ অপশক্তি আজ রাজনীতিতে ভিন্ন মোড়কে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এই অপশক্তিকে রুখতে হবে। স্বাধীনতা ও গণতন্ত্রে আঘাতের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

ফখরুল রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন, অতীতের অভ্যাস ও পিছিয়ে তাকানো বাদ দিয়ে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দিকে মনোনিবেশ করতে হবে। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সব ষড়যন্ত্র ও অপশক্তি পরাস্ত করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস অনন্য এবং অবিসংবাদিত।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: