• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

জামিন পেলেন ভোলার সেই নারী জামায়াত কর্মী

ভোলা প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:৫৩, ৭ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
জামিন পেলেন ভোলার সেই নারী জামায়াত কর্মী

ফেসবুকে রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে ভোলায় জামায়াতে ইসলামীর এক নারী কর্মীকে গ্রেফতারের একদিন পর আদালত থেকে জামিন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভোলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠু বিবি সাওদার নিঃশর্ত জামিন মঞ্জুর করেন। 

বিবি সাওদার পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন আইনজীবী অ্যাডভোকেট ফরিদুর রহমান ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন। জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণ থেকে বের হলে জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে ‘সাওদা সুমি’ নামে একটি ফেসবুক আইডি থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে শনিবার রাতে শহরের আদর্শ একাডেমি এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ঘটনায় রবিবার বিকালে ভোলা জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির জেলা সেক্রেটারি মাওলানা মো. হারুন অর রশিদ লিখিত বক্তব্যে বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ ছাড়াই একজন নারী কর্মীকে আটক করা হয়েছে, যা উদ্বেগজনক। তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গ্রেফতারের কারণ জানতে চাইলে তারা ‘ঊর্ধ্বতনের নির্দেশে’ আটকের কথা জানায়। 

বিভি/এসজি

মন্তব্য করুন: