মনোহরদী উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
ছবি: সভাপতি মো. মনিরুজ্জামান ছোটন (বায়ে), সাধারণ সম্পাদক ইমরান ইসহাক রানা (মাঝে)
নরসিংদীর মনোহরদী উপজেলা ও পৌরসভা শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটি অনুযায়ী মনোহরদী উপজেলা ছাত্রদলের সভাপতি হয়েছেন মো. মনিরুজ্জামান ছোটন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইমরান ইসহাক রানা। সিনিয়র সহ-সভাপতি হিসেবে হুমায়ুন কবির রাকিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাকিম মিরাজ এবং সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান সরকার দায়িত্ব পেয়েছেন।
কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দিতে হবে। এছাড়া স্থানীয় নেতাকর্মীরা জানান, নতুন নেতৃত্বের মাধ্যমে মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। ।



মন্তব্য করুন: